Showing posts with label Soup. Show all posts
Showing posts with label Soup. Show all posts

Friday, 19 February 2010

Mixed vegetable soup/মিক্সড ভেজিটেবল স্যুপ

উপকরনঃ
১। গাজরঃ ১টা, কুচি করে কাটা
২। বাধা কপিঃ ১০০গ্রাম, ঝুরি করে কাটা
৩। বরবটিঃ ১০০গ্রাম, কুচি করে কাটা
৪। টমাটোঃ ১টা চার টুকরো করে কাটা
৫। পিয়াজ কুচিঃ ২টেবিল চামচ
৬। রসুন পেস্টঃ ১চা চামচ
৭। আদাঃ ১চা চামচ ঝুরি করে কাটা
৮। সাদা গোল মরিচ গুড়াঃ ১/২ চা চামচ
৯। তেজপাতাঃ ১টা
১০। মাংশের স্টকঃ
১১। লবনঃ ২চা চামচ
১২। মাখন বা রান্নার তেলঃ ১টেবিল চামচ
১৩। লেবুর রসঃ ২চা চামচ
১৪। নুডলসঃ ১০০গ্রাম
১৫ বেরেস্তা(পিয়াজ ভাজা)ঃ ২টেবিল চামচ
১৬। ধনে পাতা কুচিঃ ২টেবিল চামচ

যে ভাবে রান্না করবেনঃ
১। একটু বড় ডেকচিতে তেল গড়ম হলে পিয়াজ, তেজপাতা এবং লবন দিয়ে নাড়তে থাকুন।
২। পিয়াজ নড়ম হয়ে এলে আদা, রসুন, গোল মরিচের গুড়া এবং লেবুর রস দিয়ে কিছুক্ষন নেড়ে গরম স্টক দিয়ে দিন।
৩। ফুটে উঠলে সব্জী দিয়ে দিন
৪। মিনিট ১০/১২ পর নুডলস দিন
৫। নুডলস সেদ্ধ হলে নামিয়ে নিন
৬। গরম গরম পেয়ালায় নিয়ে উপরে একটু বেরেস্তা ধনে পাতা ছিটিয়ে পরিবেশন করুন।

Saturday, 26 September 2009

Hot and sour chicken soup

ঝাল টক চিকেন সুপঃ
যা যা প্রয়োজ়নঃ
১টা ছোট সাইজের মুরগী, ৩ টেবিল চামচ তাজা লেবুর রস/জুস, ১ চা চামচ আদা রসুনের পেস্ট, ৩ টেবিল চামচ চিলি সস বা ৬/৭টা কাচা মরিচ, ৪টা ডিম, ১ টেবিল চামচ চিনি, ৪ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার, আধা চা চামচ টেস্টিং সল্ট, আপনার রুচি মত লবন, এক চিমটি গোল মরিচ গুড়া।
মুরগী পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে দুই লিটার পানিতে ডিম আর কর্ন ফ্লাওয়ার বাদে সব কিছু দিয়ে সেদ্ধ হতে দিন। যথেষ্ঠ সেদ্ধ হলে ঠান্ডা পানিতে কর্ন ফ্লাওয়ার এবং ডিম মিশিয়ে ভালো করে ফিটে আস্তে আস্তে ঢালুন আর নাড়ুন, সব টুক ঢালা হলে চুলার আচ কমিয়ে দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন। ভালো করে না নাড়লে ডিম জমে চাকা হয়ে যাবে। একটু চেখে দেখুন ঝাল টক ঠিক আছে কি না, দরকার হলে আর একটু লেবু এবং মরিচের সস বা কাচা মরিচ দিয়ে দিন। ঘন হলে নামিয়ে নিন। হয়ে গেলে ডিম গুলি সুতার মত দেখাবে।

বিঃদ্রঃ অন্যান্ন যে কোন সুপ যেমন ডিম, মসুর ডাল, আলু ও ডিম, ডিম ও টমাটো, পনীর ও আলু বা টমাটো,(পনির দিতে চাইলে নামানোর ঠিক ২/৩ মনিট আগে দিবেন) উপরের রেসিপির সাথে সামঞ্জস্য রেখে আপনি নিজের ইচ্ছা মত করে নিতে পারবেন। না হলে আমাকে জানাবেন। ছাগল বা যে কোন পায়ার সুপে সাধারনত মাংশ রান্না করতে যা যা লাগে তার সব মশলাই দিবেন তবে, পরিমানে কম দিবেন সাথে একটু টক দৈ বা লেবু বা তেতুল দিবেন এবং নামানোর আগে সামান্য জয়ফল ও যৈত্রির গুড়া ছিটিয়ে দিবেন। জয়ফল ও যৈত্রি সব সময় একটু ভেজে নিয়ে গুড়া করবেন তাতে গন্ধটা ভালো ছড়ায়। পায়া সেদ্ধ হতে সময় বেশি লাগে বলে যথেষ্ঠ পানি দিয়ে সেদ্ধ দিবেন, দরকার হলে আবার গড়ম পানি দিবেন।

Chicken soup

চিকেন সুপঃ
যা যা প্রয়জনঃ ১টা ছোট মুরগী, ২টা ছোট বা ১টা বড় পিয়াজ কুচি করে কাটা বা পেস্ট, আদা রসুনের পেস্ট ১ চা চামচ, ৩/৪ টা কাচা মরিচ, আপনার রুচি অনুযায়ি লবন, আধা চা চামচ টেস্টিং সল্ট, এক চা চামচ সয়া সস, এক চা চামচ টমাটো কেচাপ/সস, এক টেবিল চামচ মাখন বা ঘি বা সয়াবিন তেল, সামান্য গোল মরিচ গুড়া।
মূরগীটা ভালো পরিষ্কার করে ধুয়ে টুকরো করে সব কিছু এক সাথে মিশিয়ে দুই লিটার পানিতে সেদ্ধ দিন। পানি কমে প্রায় দেড় লিটার হবে মাংশ গুলি ছাড়া ছাড়া ভাব হবে তখন মনে করবেন হয়ে গেছে।


Vegetable soup

শব্জীর সুপঃ
যা যা প্রয়োজনঃ ২৫০ গ্রাম মুরগীর মাংস, আলু সহ ৫/৬ পদের শব্জী ১ কিলো, ৪/৫ টা বরবটি(টিনের হলেও চলবে)দুইটা পিয়াজ, ১ চা চামচ টেস্টিং সল্ট, ২/৩ টা কাচা মরিচ(ইচ্ছা অনুযায়ী), ১ টেবিল চামচ সয়া সস, ১ টেবিল চামচ সাদা সিরকা, আপনার রুচি অনুযায়ি লবন, ৪ টেবিল চামচ নুডলস ভাঙ্গা, ২/৩ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার(ইচ্ছা অনুযায়ি, না হলেও সুপ হয়ে যাবে), আধা কাপ দুধ।
প্রথমে মাংশ ছোট করে কেটে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। টেস্টিং সল্ট, সয়া সস, সিরকা এবং লবন দিয়ে মাখিয়ে ঘন্টা খানিক রেখে দিন। বরবটি গুলি মরিচের মত চিকন কুচি করে কাটবেন, সুপের উপর ভাষবে দেখতে সুন্দর লাগবে।
শব্জী গুলি প্রায় ১ বা দেড় ইঞ্চি লম্বা করে একটু মোটা করে কেটে আলাদা করে রাখুন, এর উপরে বাকী টেস্টিং সল্ট, সয়া সস ছিটিয়ে দিন। পিয়াজ মরিচ কুচি করে কেটে নিন।
দুই লিটার পানি গড়ম হতে দিন। পানি গড়ম হলে নুডলস ছেড়ে দিন। সেদ্ধ হলে ছাকনি দিয়ে ছেকে সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে রাখুন, পানি ফেলে দিবেন না। নুডলসের ওই পানিতে এবার মাংশ সেদ্ধ হতে দিন। মাংশ সেদ্ধ হলে শব্জী, পিয়াজ কাচামরিচ গুলি মাংশের সাথে মিশিয়ে দিন। ভালো করে সেদ্ধ হলে নুডলস ছেড়ে দিন। ভাল করে নাড়বেন নয়তো নুডলস চাকা ধরে যাবে। ৪/৫ মিনিট জ্বাল হলে দুধের সাথে কর্ন ফ্লাওয়ার গুলিয়ে ডেকচিতে ছেড়ে দিন, ঘন ঘন নাড়ুন নাড়া কম হলে কর্নফ্লাওয়ার ডেকচির তলায় জমে যাবে। কর্ন ফ্লাওয়ার না দিলেও দুধ দিবেন, তাহলে শব্জীর কসে অনেক সময় সুপের রঙ কালচে দেখায় দুধ দিলে সেই কালচে ভাব থাকে না। সুপ ঘন হয়ে এলে নামিয়ে গড়ম গড়ম পরিবেশন করুন।